প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
নীলগঞ্জ তাঁতি পাড়া রোডের দীর্ঘদিনের দুর্দশা।
যশোর সদর উপজেলা প্রতিনিধি ||
যশোরের বকচর নীলগঞ্জ তাঁতি পাড়া রোড আজ দীর্ঘদিন ধরেই চরম দুর্দশার মধ্যে রয়েছে। ভাঙা রাস্তা, খানাখন্দে ভরা পথ আর বৃষ্টির দিনে কাদায় পরিণত হওয়া—সব মিলিয়ে এই রাস্তা এখন এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির নাম।বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও জরুরি প্রয়োজনের যাতায়াতকারী সবাইকে প্রতিদিনই পথ পাড়ি দিতে হচ্ছে চরম ঝুঁকি নিয়ে। রাস্তায় পড়ে যাওয়া, যানবাহন বিকল হওয়া—এসব যেন নিত্যদিনের ঘটনা।দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর একটাই প্রত্যাশা“একটু উন্নত রাস্তা, নিরাপদ চলাচল।সম্মানিত কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেন রাস্তাটি দ্রুত সংস্কার করে মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ দূর করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ