প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫
বাগআঁছড়া বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন,বেনাপোল প্রতিনিধি ||
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাগআঁচড়া ৮ নং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় বাগআঁছড়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনা করেন বাগআঁচড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আপসহীন এক ইতিহাসগড়া নেত্রী। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়—গণতন্ত্রকামী মানুষের অভিন্ন প্রার্থনা। বক্তারা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আশা প্রকাশ করেন—তিনি সুস্থ হয়ে শিগগিরই নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এবং সহ-সভাপতি ওসমান গনি।এছাড়া আরও উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি রুহুল আমিন, আলমগীর কবির দপ্তর সম্পাদক, যুগ্ম আহবায়ক আহমাদ আলী শাহিন, ৯ নং উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, ৭ নং ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম রবি, ৬ নং গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, আরঙ্গজেব ও আব্দুর রশিদ।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়াসিউউদ্দিন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মির আলম, সদস্য সচিব ওমর ফারুক,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, আব্দুর জুবায়ের শাওনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ