প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
বাড়ির পাশে বাগান থেকে সাবেক ইউপি সদস্যর মরদেহ উদ্ধার
তাছির উদ্দিন বাপ্পি, হিলি (দিনাজপুর) প্রতিনিধি। ||
দিনাজপুরের হাকিমপুরে বাড়ির পাশের বাগান থেকে সাবেক ইউপি সদস্য আব্দুর সবুর আকন্দ (৬৫) নামের একজনের মরদেহ দেখতে পায় গ্রামবাসী। পরে খবর পেয়ে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের গড়িয়াল গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।মৃত আব্দুর সবুর আকন্দ ওই গ্রামের মৃত অকিল আকন্দের ছেলে। তিনি বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ১৩ বছর যাবৎ ইউপি সদস্যর দ্বায়িত্ব পালন করছেন।পরিবারের বরাত দিয়ে ওসি নাজমুল হক বলেন, শুক্রবার রাতে এশার নামাজ পড়ার জন্য বাসা থেকে বাহির হোন ইউপি সদস্য আব্দুস সবুর। এরপর তিনি বাসায় ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বাড়ির পাশের বাগান থেকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে তার মৃত্যুর আসল রহস্য। প্রাথমিক অবস্থায় দেখা গেছে তার চোখ উপরানো হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ