প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
ফরিদপুর-১ আসনে মনিরুজ্জামান মনিরের মোটরসাইকেল শোডাউন ও পথযাত্রা অনুষ্ঠিত
জাফর আলী, ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদপুর। ||
ফরিদপুর-১ আসন (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়া বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে মধুখালী উপজেলা শহর থেকে এই পথযাত্রার সূচনা হয়। শতাধিক মোটরসাইকেলের বহর, দলীয় নেতাকর্মী, স্থানীয় সমর্থক ও তরুণ ভোটারদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে। পথযাত্রাটি মধুখালী থেকে শুরু হয়ে বোয়ালমারী ও আলফাডাঙ্গার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।শোডাউন চলাকালে মনিরুজ্জামান মনির বলেন, “ফরিদপুর-১ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পবিত্র জাতীয় সংসদে আপনাদের পক্ষে কথা বলতে চাই। তারুণ্যের প্রথম ভোটই দেশে পরিবর্তনের নতুন অধ্যায় রচনা করবে।”মনিরুজ্জামান মনির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি এবং ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি ফরিদপুর-১ আসনের রাজনীতিতে সক্রিয় এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।স্থানীয় নেতাকর্মীরা জানান, শোডাউনটি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। এ সময় ভবিষ্যৎ নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মাঝে উৎসাহ ও নতুন উদ্দীপনা দেখা গেছে
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ