প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে বেনাপোলে শিক্ষা উপকরণ বিতরণ
বেনাপোল প্রতিনিধি আলমগীর হোসেন ||
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রদল, বেনাপোল পৌর ছাত্রদল ও বেনাপোল কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বেনাপোলে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।শনিবার আসরবাদ বেনাপোল হাইওয়ে সংলগ্ন জামিয়া ইসলামিয়া ও লতিফা–ইয়াসিন এতিমখানা মাদ্রাসায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এতিম শিশুদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন।এছাড়া আরও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর,বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ,বেনাপোল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাদিকুর রহমান আলিফ,সাংগঠনিক সম্পাদক গালিব,৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈমুর রহমান,উপজেলা ছাত্রদল নেতা রনি, ইয়াকুব, রাহাত, আকাশ, তানভীর, ওয়াকিব, মনির,পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ অংকন, সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, “দেশনায়ক তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর জন্মদিনে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ