প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
বিষ্ণুপুরে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা আক্তার বকাউল
মোঃ জাবেদ হোসেন: ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার বকাউল।২৩ নভেম্বর বুধবার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত তিনি বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।এসময় তিনি বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’— রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির এই প্রচারণা অব্যাহত থাকবে।লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাত আখন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মিজি,৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বশির খান,সহ-সভাপতি স্বপন প্রধানীয়া,৬নং ওয়ার্ড যুবদল সভাপতি বিল্লাল হাওলাদার,সাধারণ সম্পাদক আবদুল আলিম,৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ খোকন হাজড়া,এছাড়াও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ