প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
মশাল মিছিলে আবারো উত্তাল বিরল: দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবি
নিজস্ব প্রতিবেদক, মোঃ রাশেদুল ইসলাম ||
সহস্রাধিক মশাল জ্বলে উঠলো এখানকার রাজপথ। দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা/পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল, মহিলাদল ও শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশগ্রহণ করেন। মশাল মিছিলটি পৌর বিএনপি'র কার্যালয়ের সম্মূখ সড়ক হতে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বকুলতলা তিন শহীদ চত্ত্বরে এসে বিশাল সমাবেশে রূপ নেয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ