প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
ফরিদপুরে ‘রাইড ফর জাস্টিস’ শোডাউন অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি ||
কামারগ্রাম কলেজ থেকে আড়পাড়া কামারখালী মাদরাসা পর্যন্ত পদযাত্রা*রাইড ফর জাস্টিস’ স্লোগানে ফরিদপুর-১ আসনের কয়েকটি উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের অংশগ্রহণে একটি শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় আলফাডাঙ্গার কামারগ্রাম কলেজ থেকে কর্মসূচির যাত্রা শুরু হয়ে মধুখালী উপজেলার আড়পাড়া কামারখালী এম ইউ এন ফাজিল মাদরাসায় গিয়ে শেষ হয়।শোডাউনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা। অংশগ্রহণকারীরা এটিকে “ন্যায় বিচারের লক্ষে যাত্রা করুন” শিরোনামে প্রচার করে কর্মসূচি সম্পন্ন করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের ডঃ মুহাম্মদ ইলিয়াস মোল্লা। এছাড়া বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ আবুল হোসেন, রূপাপাত ইউনিয়নের সহ-সভাপতি মনসুর মিয়া, শেখর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ খালেদ সাইফুল্লাহ তরুণ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আয়োজকরা জানান, ন্যায়বিচারের প্রতীক ধারণ করে এ শোডাউন সাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ