প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত!
অনলাইন ডেস্ক উত্তরের নিউজ ||
মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে কাজ করতে আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা শেখরনগর ইউনিয়নের গোপালপুর উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত সভায় সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার নেতৃত্বে ১৪ টি ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে কাজ করার জন্য একাত্মতা ও ঐক্যবদ্ধতার ঘোষণা করেন৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা উপদেষ্টা পেয়ার আলী মোল্লা, সহ-সভাপতি পেয়ার আলী, ১নং যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব, শাহাদাত শেখ, দপ্তর সম্পাদক কাবুল শেখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন "দল আমার পৈতৃক সম্পত্তি না, দল আমাদের সবার। ধানের শীষ আমাদের সবার প্রতীক৷ আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করেই ধানের শীষ কে বিজয় করে আনবো৷ কেউ কোন ভেদাভেদ রাখবেন না, যারা দূরে আসেন, তাদের আমি বারবার কাছে আসার আহবান করছি৷ আসুন একসাথে দলের জন্য কাজ করি৷"স ভার সভাপতিত্বে ছিলেন সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাদশা মিয়া।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ