প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে সিলেটে বিএনপি নেতা নিহত
স্টাফ রিপোর্টার ||
সিলেটের শাহপরান থানার পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান (৬৫) খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।পুলিশ জানায়, বুধবার বিকেলে সড়কের পাশে সুমন আহমদ নামে এক ব্যক্তি প্রস্রাব করছিলেন। এ সময় আব্দুর রহমান বাধা দিলে তাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ পরিস্থিতিতে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করেন। পরে সুমন পাল্টা আব্দুর রহমানের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে দু'জনই গুরুতর আহত হন।রাতে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় একসময় হাসপাতালে ভর্তি সুমন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত সুমনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ