প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫
পোরশায় দ্বিবার্ষিক ওলামা সম্মেলন অনুষ্ঠিত
পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নান ||
আলেম ওলামাদের নিজেদের মধ্যে কোন ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না ।তারা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।পোরশা ওলামা মাশায়েখ দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।১৯ শে নভেম্বর বুধবার সকাল ১০টায় সারাইগাছি আর টি সি কনভেনশন সেন্টারে এই সম্মেলনে হযরত মাওলানা আতাউল হক এর সভাপতিত্বে আইয়াম্মা পরিষদ পোরশা শাখার আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।আইম্মা পরিষদ নওগাঁ জেলার সভাপতি হযরত মাওলানা মোশারফ হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ থাকার যে শক্তি সেটা অতীতে প্রমাণ রয়েছে ।আগামী দিনে ক্ষমতার কথা বিবেচনা করতে হবে ।মাদ্রাসার শিক্ষার জন্য সরকারের সাথে থেকে কাজ করে যেতে হবে। সরকারকে কোন বিষয়ে বিব্রত করা যাবে না। সকল আলেমসমাজ একত্রিত হয়ে সরকারের সঙ্গে কাজ করে যেতে হবে।বক্তারা আরো বলেন ৯২% মুসলমানদের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে। আলিয়া হোক বা কওমী হোক সকল মাদ্রাসার আলেমেরা একসাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে ।আর যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে শক্তি কমে যাবে এবং অন্যরা এগিয়ে যাবে। এমনটাই বলেন বক্তারা।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হুজ্জাত উল্লাহ শেখ ,সভাপতি ইসলামী আন্দোলন পোরশা ,জনাব মোঃ কাওসার কামাল ,জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, জনাব মোঃ মাওলানা নজরুল ইসলাম, জনাব মোঃ মাওলানা নুরুল ইসলাম জিহাদী সহ বিভিন্ন এলাকা থেকে আগত ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ