প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্রদলের মিষ্টি বিতরণে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
মোঃ রাফি হোসেন ||
নওগাঁ জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ছাত্রদলের একপক্ষ মিষ্টি বিতরণ করতে গেলে অন্যপক্ষকে আমন্ত্রণ না দেওয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।সোমবার আগরপুর এনআরবিসি ব্যাংকের সামনে দুপক্ষের সংঘর্ষ হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৮ জন।নিহত রবিউল ইসলাম (২৪) জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি। আহতরা হলেন- ছাত্রদল নেতা পলাশ, রাসেল সাব্বির, হাসান, আশরাফুল, শান্তি, এমদাদুল, রিওয়ান ও সাকিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে ছাত্রদলের একপক্ষ মিষ্টি বিতরণ করতে গেলে অন্যপক্ষকে আমন্ত্রণ না দেওয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হন। গুরুতর অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । জানতে চাইলে বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ