প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ শহিদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি ||
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ শহিদুল ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর রবিবার বিকেল ৩ টায় লালমনিরহাট জেলা জজ কোর্ট চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ শহিদুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজসেবক। তাঁর ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারী জজ কোর্ট মসজিদের ইমাম এমদাদুল হক ও তার ছেলে মাসুদ রানাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ