প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন
||
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষকবৃন্দ।রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে মানববন্ধন করা হয় মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বিজয় সড়ক, কৃষ্ণচূড়া সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের উত্তর গেটে এসে শেষ হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচির প্রতিপাদ্য করা হয়েছে- দেশের সার্বভৌমত্ব, আইন-শৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হই।এসময় বেরোবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, শিক্ষকতার দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে নেমেছি । আপনারা জানেন বিগত ১৫ বছরে দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমাদের ভাই আবু সাঈদ শহীদ হয়েছে এছাড়াও সারাদেশে প্রায় ১০০০ শিক্ষার্থী শহীদ হয়েছে। তাদের রক্ত এখনো শুকায়নি তাদের আহাজারি এখনো থামেনি। তারপরেও বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে এটা যাতে প্রত্যাহার করে সেই জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি। আবারো যদি আমাদের শহীদ হতে হয় মাঠে নামতে হয় আবারো আমরা শিক্ষক ছাত্র সবাই একসাথে মাঠে নামব । কোন অপশক্তিকে আমরা আশ্রয় বা প্রশ্রয় দিব না।মানবন্ধনে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আজ শিক্ষাঙ্গনে কণ্ঠরোধ ও জবরদস্তির যে চেষ্টা চালানো হচ্ছে, তা শুধু শিক্ষাঙ্গনের জন্য নয়, দেশের সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক পরিবেশ, বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং মুক্তভাবে মতপ্রকাশের অধিকার অর্জন করেছে, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন সেই পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। উপাচার্য বলেন, আমরা তাদের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করব না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই-পরবর্তী সময়ে আমরা যে কার্যক্রম শুরু করেছি, তা অব্যাহত থাকবে। কোনো অপশক্তিই আমাদের এ কার্যক্রম থেকে পিছিয়ে দিতে পারবে না।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ