প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
উত্তরের ডেক্স ||
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পদক্ষেপের জবাবে আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে ইরান।বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ২০১৯ সালে পাস হওয়া ‘পারস্পরিক পদক্ষেপ’ আইনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই সিদ্ধান্তটি পাল্টাপাল্টি নীতির ভিত্তিতে নেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাভাবিকভাবেই, এর থেকে উদ্ভূত সকল পরিণতির জন্য আর্জেন্টিনা সরকার দায়ী থাকবে।’আর্জেন্টিনা সরকার চলতি বছরের এপ্রিলে ইরানের রেভল্যুশনারি গার্ডসকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।১৯৯৪ সালে বুয়েনস আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং লেবাননের হেজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। যে হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছিল।ইরান এই বোমা হামলায় জড়িত থাকার কথা সবসময়ই অস্বীকার করে আসছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ