প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী পোশাক জব্দ
মোহাম্মদ দুদু মল্লিক, , শেরপুর প্রতিনিধি ||
: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় তৈরী পোশাক পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ নভেম্বর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী পোশাক জব্দ করা হয়।আটককৃত তৈরী পোশাকের সিজার মূল্য ১১,০৬,৫০০/-টাকা। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ