প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ
মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি ম ||
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন (কনপাড়া) একাদশ ছোট লাহিড়ী স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।( ৪ নভেম্বর বুধবার)২০২৬ বিকেলে উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া মাঝাঘুরি মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।ফাইনালে( কনপাড়া )একাদশ ও ছোট লাহিড়ী একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইব্রেকারে ছোট লাহিড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে( কনপাড়া) একাদশ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জিল্লুর রহমান। ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ সফিকুল ইসলাম ও ১ নং পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন চৌধুরী সহ অংঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পেরোলী সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। জাউনিয়া ছোট লাহিড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট বাস্তবায়নে ভূমিকা রাখেন স্থানীয় যুবকরা। তাঁদের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ