প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন ঠাকুরগাঁওয়ের রেজাউল করিম লিটন
মোঃ মামুন অর-রশীদ, , ঠাকুরগাঁও প্রতিনিধি ||
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) ত্রিবার্ষিক সম্মেলনে মহাসচিব নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মো. রেজাউল করিম লিটন।আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর লক্ষ্মীবাজারে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সম্মেলনে শিক্ষকসমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে মো. রেজাউল করিম লিটনকে মহাসচিব এবং মো. সাইদুর রহমান সরকারকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।এ ছাড়া সম্মেলনে শিক্ষক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের নামও ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে এ এইচ এম ইসরাইল আহমেদ, শরিফুল আলম, মো. আবদুল কুদ্দুস ও আ. আউয়াল মোল্লাসহ অন্যরা রয়েছেন।মো. রেজাউল করিম লিটন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। ঠাকুরগাঁওয়ের একজন শিক্ষকনেতা হিসেবে তাঁর বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হওয়ার খবরে জেলার শিক্ষকসমাজের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।ঠাকুরগাঁওয়ের শিক্ষক নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে রেজাউল করিম লিটন শিক্ষকসমাজের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ভূমিকা রাখবেন এবং সংগঠনকে আরও গতিশীল করতে কাজ ক
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ