প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
গাঁজা সেবন ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোসেন আলী গ্রেপ্তার
আলমগীর হোসেন, শার্শা প্রতিনিধি | ||
যশোরের শার্শায় অবৈধ গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপরাধে হোসেন আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার হোসেন আলী শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হলে কারাগারে পাঠানো হয়।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “শার্শা এলাকায় মাদক সেবন, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও জনশান্তি বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। মাদকাসক্তি ও বিশৃঙ্খলা সমাজের জন্য ক্ষতিকর। অপরাধে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ