প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন বন্ধের সতর্কবার্তা
অনলাইন ডেক্স ||
আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থসচিব ফাতেমা ইয়াসমিনের স্বামী হাবিবুল্লাহ নেয়ামুল করিমের উদ্যোগে গঠিত ‘কড়ি‘ পেল ডিজিটাল ব্যাংকের অনুমোদন। বাংলাদেশ ব্যাংক এর জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে। এছাড়া কড়িসহ আরো পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।প্রাথমিক অনুমোদন পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক (বাংলালিংক-স্কয়ার)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব প্রতিষ্ঠানের অনুকূলে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।এর আগে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদনকারীদের মধ্যে ছিল ব্রিটিশ-বাংলা ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক, মৈত্রী ডিজিটাল ব্যাংক, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।কড়ি ডিজিটাল ব্যাংকের মূল উদ্যোক্তা প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান টেকনোহেভেন। এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ নেয়ামুল করিম সাবেক অর্থসচিব ফাতেমা ইয়াসমিনের স্বামী। এর আগে ২০২৩ সালে কড়ি ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির লাইসেন্স নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।এবার নতুন করে এলওআই দেওয়ার মধ্য দিয়ে কড়িসহ পাঁচ প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম চালুর প্রক্রিয়া এগিয়ে গেল। তবে এলওআই পাওয়া পূর্ণাঙ্গ ব্যাংকিং লাইসেন্স পাওয়ার সমতুল্য নয়। নির্ধারিত নিয়ন্ত্রকীয় শর্ত ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার পরই প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গভাবে ব্যাংকিং কার্যক্রম চালু করতে পারবে।ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে প্রচলিত ব্যাংকের মতো শাখা, উপশাখা কিংবা নিজস্ব এটিএম নেটওয়ার্ক থাকবে না। মোবাইল অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের হিসাব খোলা, অর্থ জমা ও স্থানান্তর, লেনদেন এবং বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়ার কথা রয়েছে। ভার্চুয়াল কার্ড ও কিউআর কোডভিত্তিক লেনদেনও এ ব্যবস্থার অংশ হতে পারে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ