প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রশক্তির নেতাকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ
অনলাইন ডেক্স ||
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীর এক ফেসবুক পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেন। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত রাব্বিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে গেলে তাকে পরবর্তিতে পুলিশের কাছে সোপর্দ করা হয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের মূলনীতি, দলের নীতি, আদর্শ ও সংহতিপরিপন্থী কার্যকলাপের জন্য মো. রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার একটি ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেন রাব্বি হোসেন। ওই কমেন্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অফিস থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য, রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। বহিষ্কারের ফলে তিনি সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ হারিয়েছেন।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ