প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৩ সদস্য বিশিষ্ট একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে গঠিত এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।দলীয় সূত্রে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা আনতে এই উপ-কমিটিতে সুনির্দিষ্ট কাঠামোগত বিন্যাস রাখা হয়েছে। রাজনৈতিক পর্ষদ থেকে এই কমিটিতে দুজন উপ-প্রধান দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের প্রতিটি বিভাগে সুচারুভাবে কার্যক্রম পরিচালনার জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদককে এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ