প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ||
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৭) অপহরণের চার ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।জিসান উপজেলার কাকারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড লোটনী এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা সাবের সদরের দোকান সংলগ্ন এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে দুর্বৃত্তরা।পরে রাত আনুমানিক ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাঁকে কারা অপহরণ করেছিল এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ