প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ২৭
উত্তরের ডেক্স ||
দক্ষিণ আফ্রিকার দুটি টাউনশিপে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রথম ঘটনাটি ঘটে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েডেলা এলাকার একটি ট্যাভার্নে। সেখানে গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত ও ১৫ জন আহত হন। খবর আল-জাজিরার।পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত আটজন সন্দেহভাজনকে খুঁজছে তারা। সন্দেহভাজনরা একে-৪৭ রাইফেল ও পিস্তলে সজ্জিত ছিল বলে জানা গেছে। গোলাগুলির কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের কথাও জানায়নি পুলিশ। অন্যদিকে, রোববার ভোরে কেপ টাউনের কাছে লওয়ান্ডলের একটি দোকানে বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত ও ১১ জন আহত হন।ডারবান শহরের কাছে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই এসব ঘটনা ঘটল।প্রথম ঘটনায় পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাওটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলা এলাকার ‘এক্সটেনশন ৩’-এ হামলার সূত্রপাত হয়।হামলাকারীরা প্রথমে ট্যাভার্নের বাইরে জড়ো হওয়া লোকজনের ওপর গুলি চালায়। পরে তারা ভেতরে ঢুকে আরও গুলিবর্ষণ করে। তদন্তকারীরা জানিয়েছেন, হামলার সময় কয়েকজন গ্রাহককে তল্লাশি করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।পরে সন্দেহভাজনরা দুটি গাড়িতে করে পালিয়ে যায়। এ সময় আরও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, আটজন সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা ও পুলিশের বিশেষ ইউনিটগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় ১৭টি হত্যা মামলা, ১৫টি হত্যাচেষ্টা মামলা এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে।দ্বিতীয় ঘটনায় পুলিশ জানিয়েছে, রোববার ভোরের ওই গোলাগুলিতে জড়িত একাধিক সন্দেহভাজনের সন্ধানে তল্লাশি চলছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ