প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
৫ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ||
স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬।রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।উপজেলা স্কাউটসের কমিশনার তহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক বিমল চন্দ্র রায়, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিএসসি, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বেলাল ও লিডার ট্রেইনার নাজিরা ফেরদৌসী আকতার চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। এজন্য তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি দল অংশগ্রহণ করছে। সমাবেশে স্কাউটদের দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ