প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
খানসামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হোসনে মোবারক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার।প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির তালুকদার বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথের দিশা দিতে হবে। প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো বিবেচনা করে তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়াতে বিদ্যালয়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়াতে প্রধান শিক্ষকদের আরও সক্রিয় হতে হবে।সভায় বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে তা সমাধানের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষা বিভাগের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের দায়িত্ব পালনসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় পাকেরহাট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা অংশ নেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ