প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
জবির অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্তে চার সদস্যের কমিটি
মো সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এছাড়া জুলাই শহীদ একরামুল হক সাদিদের সাতজন সম্মানিত অতিথিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা চলাকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে কিছু শিক্ষার্থীর মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসানকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফুজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আলম। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার মো. শহিদুল্লাহ।উপাচার্যের নির্দেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শো সিয়াম উদ্দিন এ অফিস আদেশে স্বাক্ষর করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ