প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
বরগুনায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন।
মতিউর রহমান, বরগুনা প্রতিনিধিঃ ||
বরগুনা জেলাজুড়ে তীব্র গরমের পাশাপাশি দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ—সর্বত্রই এখন বিদ্যুতের লুকোচুরি খেলা চলছে। দিনে ও রাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বরগুনার জনজীবন চরমভাবে বিপর্যস্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অনেক কম থাকায় জেলার বিভিন্ন উপজেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে তীব্র গরমের এই সময়ে ঘন ঘন- লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শিশু ও বয়স্করা। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা গরমে ফ্যান- বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্থানীয় ছোট-বড় কলকারখানা, দোকানপাট ও দাপ্তরিক কাজ। শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।বরগুনায় আজ সচেতন নাগরিকের পক্ষ থেকে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন।ভুক্তভোগী সাধারণ মানুষের দাবি, দ্রুত এই অসহনীয় লোডশেডিংয়ের হাত থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ