প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতীতে আদালতের নির্দেশে ও জমিদখলে যেতে পরছে না ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের এক নারী।
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : ||
শেরপুরের ঝিনাইগাতীতে আদালতের নির্দেশের পরেও নিজস্ব রেকর্ডীয় জমি দখলে যেতে পারছেন না নিলা সাংমা নামে হতদরিদ্র এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর এক পরিবার। নিলা সাংমা উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামের প্রশান্ত মারাকের কন্যা। এ ব্যাপারে নিলা সাংমা বাদি হয়ে ৩০ জুলাই ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, নিলা সাংমার ৩০ শতাংশ রেকর্ডীয় জমি তমির উদ্দিন নামে জনৈক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে জবরদখলের মাধ্যমে ভোগদখল করে আসছিল। পরে বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা দায়ের করে নিলা সাংমা। একপর্যায়ে আদালতের নির্দেশে লিগ্যাল এইডের বিচারকগান সরেজমিনে তদন্তপুর্বক জমি কাগজপত্র যাচাইবাছাই অপুর্ব নিলা সাংমার ৩০ শতাংশ জমি মাপযোগ করে নিলা সাংমাকে বুঝিয়ে দিয়ে যায়। ৩০ জুলাই নিলা সাংমা উক্ত জমিতে বৃক্ষরোপন করেন। কিন্তুু প্রভাবশালী তমির উদ্দিনও তার লোকজন নিলা সাংমার রোপিত গাছগুলো সন্ত্রাসী কায়দায় উঠিয়ে দিয়ে যায়। নিলা সাংমার অভিযোগ আদালত তাকে জমি বুঝিয়ে দিয়ে গেলেও প্রভাবশালী তমির উদ্দিন ও তার লোকজন নিলা সাংমাকে জমিতে যেতে দিচ্ছে না। তাদের নানাভাবে ভয়ভীতিও প্রাননাশের হুমকি প্রদর্শন করে আসছেন। ফলে নিলা সাংমা ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হতদরিদ্র নিলা সাংমা সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন তমির উদ্দিনের লোকজনের হুমকিতে তার পরিবার এখন আতঙ্ক গ্রস্থ। তবে তমির উদ্দিন সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ নিলা সাংমার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । তিনি বলেন কোন প্রভাবশালীর জবরদস্তিকে মেনে নেয়া হবে না।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ