প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
যশোরের আম বটতলা বাজারের দুই হোটেলে খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন, অনুসন্ধানে উঠল নানা অভিযোগ।
আহসান হাবীব বাপ্পী,যশোরঃ ||
যশোর সদর উপজেলার আম বটতলা বাজারের দুটি হোটেলে মিষ্টি ও জিলাপি তৈরির মান এবং খাদ্য নিরাপত্তা নিয়ে উঠেছে নানা অভিযোগ।সরেজমিনে যেয়ে দেখা যায় রহমানিয়া হোটেলে মিষ্টি ও জিলাপি তৈরির কার্যক্রম চলছে।অস্বাস্থ্যকর পরিবেশে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় পড়ে আছে জিলাপি তৈরি করার খামির এবং মিষ্টি তৈরি করার ছানা। জিলাপি এবং মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছে অনুমোদনহীন বা ক্ষতিকর রং এবং 'সালটোস' নামে পরিচিত একটি উপাদান। তবে এসব উপাদান খাদ্য প্রস্তুতে বৈধ কি না বা ক্ষতিকর কি না, তা সংশ্লিষ্ট পরীক্ষাগারে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।অন্যদিকে, একই বাজারের লাবনী হোটেল অনুসন্ধানে যেয়ে দেখা যায় সেখানে বাসি ও মানহীন মিষ্টি সংরক্ষণ করা হচ্ছে। অনুসন্ধানকালে সংরক্ষিত কিছু মিষ্টির মান নিয়ে প্রশ্ন ওঠে এবং মিষ্টি গুলো যে পঁচা সেটা নিশ্চিত হওয়া যায়। কয়েকজন ক্রেতাও খাবারের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।স্থানীয় সচেতন মহলের দাবি, খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। তারা বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।এ বিষয়ে রহমানিয়া হোটেল ও লাবনী হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নিলে তারা বিষয়টি অস্বীকার করার এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে বিষয়টি নিয়ে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু ব্যবসায়ীর দায়িত্ব নয়, এটি জনস্বাস্থ্যেরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—এমন প্রত্যাশাই এলাকাবাসীর।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ