প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা
আরিফ রব্বানী ময়মনসিংহ।। ||
ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা আগষ্ট) দুপুরে স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় প্রশাসনের আয়োজেনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষে ময়মনসিংহে বিভাগীয় ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন-গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। এটি স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আদালতের মামলার চাপ কমাতে সহায়তা করে। সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব এবং টেকসই করার লক্ষে সকলের প্রতি আহবান জানানো হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান,স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব,ড. শাহেদ মোস্তফা। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের ময়মনসিংহ বিভাগের পরিচালক (অ.দা.)জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি’র জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, প্রোগ্রাম এনালিস্ট শংকর পাল, প্রজেক্ট এনালিস্ট জনাব মো: শাহাদাত হোসেন। সভায় ময়মনসিংহ বিভাগের গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন বিভাগীয় কমিশিনারের কার্যালয়,উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। সভায় মূল অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা তথ্য অফিসারবৃন্দ, ডিআরটি সদস্যবৃন্দ, ভিসিএমসি সদস্যবৃন্দ ও ডিস্ট্রিক্ট ম্যানেজারগণসহ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ