প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
প্রতিমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে পঞ্চগড়ে তরুণীর সংবাদ সম্মেলন
মোঃ আশরাফুল ইসলাম। পঞ্চগড় জেলা প্রতিনিধি: ||
সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্রহননের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও অভিযোগ জানিয়েছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এই ক্ষোভ ও অভিযোগের কথা তুলে ধরেন।সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের একজন শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক পরিচয়ে তিনি ‘মারিয়া সরকার’ নামটি ব্যবহার করে থাকেন।ঘটনার বিবরণ দিয়ে তিনি দাবি করেন, গত জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচি বিষয়ক আলোচনার স্বার্থে তৎকালীন সময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্টুরেন্টে তাঁর একটি ছবি তোলা হয়েছিল। সম্প্রতি প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্ত করে একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে তাঁর সেই পুরোনো ছবিটি জুড়ে দিয়ে বিভিন্ন ফেসবুক পেজ ও ফেক আইডি থেকে ভুল পরিচয় ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।মারিয়া এলিন এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ