প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬
বরগুনায় পুলিশের বিশেষ অ'ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ'টক ২
মতিউর রহমান, বরগুনা প্রতিনিধিঃ- ||
বরগুনায় জেলা পুলিশের বিশেষ অ'ভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও চো'রাই মালামালসহ দুই নারী আ'সামিকে গ্রে'ফ'তার করেছে বরগুনা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।বুধবার (২৯ জুলাই) বরগুনা সদর উপজেলার ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার একটি চৌকস টিম।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোসাঃ খাদিজা (৪০) ও মোসাঃ মরিয়ম (৩৫) নামের দুই নারীকে গ্রে'ফতার করা হয়। তবে অ'ভিযানের বিষয়টি টের পেয়ে অপর দুই আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অ'ভি'যানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, বিভিন্ন ধরনের মোট ৬ ভরি ১১ আনা ৫ রতি স্বর্ণালংকার যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা এবং একটি ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত অটোরিকশা। জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ