প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
কোম্পানীগঞ্জে অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, বিদ্যুতের লোডশেডিং, সীমান্ত চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউনিয়নের প্রশাসক মো. আব্দুস শাকুর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট গীতা রাণী মোদক, বিজিবির কালাসাদক বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. খাইরুল ইসলাম, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান এবং ফায়ার সার্ভিসের লিডার খাইরুল সিকদার।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ