প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
রাজশাহীতে তেল সংকটের গুজবে পাম্পে ভিড়
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
রাজশাহীতে হঠাৎ জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় নগরী ও গ্রামাঞ্চলের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবের কারণে অপ্রয়োজনীয় ভিড় সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তেল সংকটের খবর ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই আগাম ট্যাংকি ভর্তি করতে ছুটে যান পাম্পগুলোতে। রাজশাহী নগরী ও জেলার বিভিন্ন পাম্পগুলো ভিড় দেখা যায়।সরেজমিনে দেখা যায়, রাজশাহী নগরীর বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। নগরীর তুলনায় গ্রামাঞ্চলের কয়েকটি পাম্পে ভিড় আরও বেশি ছিল। নগরীর নওদাপাড়ার জিএম, লতা, সরকার, ছন্দা, শালবাগানের আলম পাম্পেও বাইকারদের ভিড় ছিল।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ