প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও প্রতিনিধি:- ||
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত বিএফএ-এর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএ'র প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমান। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিএফএ'র নির্বাচন বোর্ডের সদস্য এবং সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ হাসিব সরকার, বানিজ্য মন্ত্রনালয়।শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান, প্রথম ভাইস-চেয়ারম্যান, চারজন ভাইস-চেয়ারম্যান, পরিচালক (অর্থ) এবং ২৫ জন পরিচালক অংশ নেন। এ অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের সদস্য ও নির্বাচন বোর্ডের আহ্বায়ক ও একই শাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১১ জুলাই অনুষ্ঠিত ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স মোশারফ ব্রাদার্স এর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া প্রথম ভাইস-চেয়ারম্যান হিসেবে মো. মামুনুর রশিদ খান, চারজন ভাইস-চেয়ারম্যান হিসেবে মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. ইউসুফ আলম পাটোয়ারী ও মোহাম্মদ রফিক আলী এবং পরিচালক (অর্থ) হিসেবে মো. গোলাম চৌধুরী নির্বাচিত হোন। এছাড়াও ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।নির্বাচনের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন দেশের কৃষি খাতের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুষম সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ