প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
গাইবান্ধায সদর উপজেলায় কামারজানীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে জামায়াতের হুঁশিয়ারি
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানী ইউনিয়নে পুনরায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কামারজানী ইউনিয়ন শাখা। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নদী, পরিবেশ ও জনস্বার্থবিরোধী এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি জনস্বার্থে আইনসম্মত ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হবে।বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত; এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।জামায়াত নেতারা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ