প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ
মুকসুদপুর প্রতিনিধিঃ ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ রবিবার (১৯ জুলাই) বিকালে মুকসুদপুর রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রাথমিক পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করেন।লিখিত বক্তব্যে জাহিদুর রহমান বলেন" আমি মোঃ জাহিদুর রহমান, পিতাঃ মৃতঃ মজিবুর রহমান, গ্রামঃ বালিয়াকান্দী, ডাকঘরঃ ভাবড়াশুর, মুকসুদপুর, গোপালগঞ্জ। আমি মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম। অদ্য ১৯/০৭/২০ ৬ তারিখ রোজ রবিবার হইতে উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ, সহ সকল প্রকার পদ পদবী থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম।আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবে না।" এসময় মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ