প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
লালমনিরহাটে পুলিশ পরিদর্শক ও পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
বদলিজনিত কারণে লালমনিরহাট পুলিশ লাইন্সের আরআই (RI) মোঃ সফিকুর রহমান এবং দীর্ঘ চাকরিজীবন শেষে অবসর নেওয়া পুলিশ সদস্যদের বর্ণিল আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা পুলিশ। সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।বদলি হওয়া পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মোঃ সফিকুর রহমানকে লক্ষ্মীপুর জেলায় তার নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান পুলিশ সুপার।বিদায়লগ্নে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, "চাকরি জীবনের প্রতিটি পর্যায়ে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই একজন পুলিশ সদস্যের আসল পরিচয়। নতুন কর্মস্থলে আপনি আপনার অর্জিত অভিজ্ঞতার আলোকে আরও সুনামের সাথে দায়িত্ব পালন করবেন-এই প্রত্যাশা করি।"একই আয়োজনে লালমনিরহাট জেলা পুলিশে কর্মরত ১ জন নায়েক এবং ৮ জন কনস্টেবলকে তাদের সফল ও দীর্ঘ কর্মময় জীবনের সমাপ্তিতে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করেন এবং কর্মজীবনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।অনুষ্ঠানে লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল)সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুক ও মোঃ ওয়ারুখ ইয়াজদানী।এছাড়াও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ, সদর থানার অফিসার ইনচার্জ এবং ডিআইও-১ (ডিএসবি) সহ লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ