প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন ||
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ডিবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান তদন্ত, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনের সময় পুলিশ সুপার সাম্প্রতিক সময়ে জেলা গোয়েন্দা শাখার পরিচালিত বিভিন্ন সফল অভিযান, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান।পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখাকে সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।এ সময় তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে নওগাঁ জেলাকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।পরিদর্শন শেষে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা ও সদস্যরা পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ