প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
ছাতকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল শিক্ষক দম্পতির পুত্র আরিয়ান
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ||
সুনামগঞ্জের ছাতকে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে আহনাফ শাহরিয়ার আরিয়ান। সে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নুরুল হক লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা আসমা বেগম বিশ্বাম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।এর আগে আরিয়ান ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং সাউথইস্ট এডুকেশন ট্রাস্ট, জাউয়াবাজার আয়োজিত বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে তার মেধার স্বাক্ষর রাখে।আরিয়ানের এ ধারাবাহিক সাফল্যে শিক্ষক দম্পতি মা-বাবা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা এ অর্জনের পেছনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।ভবিষ্যতে আরিয়ান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ, সৎ ও আলোকিত মানুষ হিসেবে দেশ, জাতি ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে—এ প্রত্যাশায় তার মা-বাবা সবার কাছে দোয়া কামনা করেছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ