প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
নওগাঁয় দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার
মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁ জেলার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ।শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাইদুর রহমান শাহিনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে মোট ৮টি ওয়ারেন্ট বিচারাধীন ছিল। এর মধ্যে ২টি জিআর (GR), ৪টি সিআর (CR) এবং সাজাসংক্রান্ত ২টি সিআর ওয়ারেন্ট রয়েছে।অভিযোগ রয়েছে, সমতা এনজিও পরিচালনার আড়ালে তিনি জেলার অসংখ্য গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এসব অভিযোগের পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।নওগাঁ জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবশেষে জনগণের সহযোগিতায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গ্রেফতার করা সম্ভব হয়।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সাইদুর রহমান শাহিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতার এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ